ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘূর্ণিঝড়ের সঙ্গে দারিদ্র্যও দেশের উত্তর জনপদ থেকে দক্ষিণ জনপদে ধাবিত হচ্ছে বলে মনে করছেন সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
শনিবার ধানমণ্ডি কার্যালয়ে পাওয়ার অ্যান্ড পার্টিসিপিটেশন রিচার্স সেন্টারের (পিপিআরসি) এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান জিল্লুর বলেন, "বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে। কিন্তু দুর্যোগ মোকাবেলার কৌশলে আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। এখনই বিদ্যমান সমস্যা মোকাবেলায় নতুন করে নজর দিয়ে জরুরি ভিত্তিতে কাজ হাতে নিতে হবে। সবার অংশগ্রহণমূলক ব্যাপক পরিকল্পনা নিতে হবে।"
তার মতে, উদ্বাস্তু হওয়ার ভয় দেখিয়ে এ অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে।
হোসেন জিল্লুর স
bdnews24