২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্যপ্রবাহ আরো দু'তিন দিন

শৈত্যপ্রবাহ আরো দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈত্যপ্রবাহ আরো দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে রাজশাহী বিভাগসহ যশোর ও চূয়াডাঙ্গা অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আবাহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার ঢাকা বিভাগসহ শ্রীমঙ্গল পর্যন্ত শৈত্যপ্রবাহ বিস্তার করতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জানান, দীর্ঘ ১০ দিনের বেশি সময় ধরে শৈত্যপ্রবাহ চলছে। অন্তত আরো দুই দিন মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। বঙ্গোপসাগরে বর্তমানে একটি পশ্চিমা লঘুচাপ (ওয়েস্টারলি ডিস্টারবেন্স) বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, "তা পশ্চিম থেকে অগ্রসর হয়ে পূর্বদিকে বাংলাদেশ অতিক্রমের সময় বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে রাতের তাপমাত্রা একটু বাড়বে। পরবর্তীতে আবার শীত তীব্র হতে পারে।" এ শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিু তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে ২৯ ডিসেম্বর যশোরে। শনিবার দেশের সর্বনিু তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস চূয়াডাঙ্গায়। এছাড়া ঢাকায় সর্বনিু ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১০ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ১২ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। এ আবহাওয়াবিদ জানান, গত দুইদিন তাপমাত্রা একটু বাড়লেও উত্তরের বাতাসে তীব্র শীত অনুভূতি ছিল। বৃষ্টি হলে ফসলে প্রভাব পড়বে কৃষি স