২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদের দেয়াল ধসে ভাই-বোনের মৃত্যু

খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় শনিবার দুপুরে একটি ভবনের ছাদের দেয়াল (রেলিং) ভেঙে চাপা পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

খুলনা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় শনিবার দুপুরে একটি ভবনের ছাদের দেয়াল (রেলিং) ভেঙে চাপা পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো- সুমাইয়া (৫) ও হাবিব (২)। দুপুর আড়াইটার দিকে নিরালা এলাকার ২১ নম্বর রোডের আলম ম্যানসন নামের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। সুমাইয়া ও হাবিবের মা আকলিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়ার এক আত্মীয় ছাদ থেকে পাশের বাড়ির গাছের তেঁতুল পাড়তে যায়। এক পর্যায়ে ছাদের দেয়াল ভেঙে নিচে পড়ে। এতে চাপা পড়ে সুমাইয়া ও হাবিব থেতলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এসআই জাহিদুল জানান, খবর পেয়ে পুলিশ বিকালে দুই শিশুর লাশ করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৬ ঘ.