২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ-বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করেই তার সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 09:42 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ-বিশ্ব অর্থনৈতিক মন্দাসহ নানা প্রতিকূলতা মোকাবেলা করেই তার সরকার দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবার চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫১তম জাতীয় কনভেনশনে তিনি একথা বলেন। সরকারের বছর পূর্তির চারদিন আগে হাসিনা আরো বলেন, "গত এক বছরে আমি ও আমার সহকর্মীরা সততার সঙ্গে রাষ্ট্র পরিচালনার চেষ্টা চালিয়ে গেছি। আমাদের সফলতা-ব্যর্থতা বিচারের ভার জনগণের ওপর।" বিএনপি-জামায়াত জোট এবং তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে দেশ ২০ বছর পিছিয়েছে দাবি করে শেখ হাসিনা বলেন, তার সরকার এখন সে অবস্থা থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে। "বিএনপির সরকারের শুরুর বছর (২০০১-০২) এবং আমাদের শুরুর বছর (২০০৯) তুলনা করলেই তফাতটা বোঝা যাবে", বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার চালের দাম কমিয়েছে। মূল্যস্ফীতি ৩ এ নামিয়ে এনেছে। কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সারের দাম কমিয়েছে। সরকারের চেষ্টায় মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি সচল ছিলো বলে দাবি করেন তিনি। বর্তমানে ১১ লাখ টন খাদ্য মজুদ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যা দিয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা করা যাবে। বাংলাদেশ পরিবেশ বিপর্যয়ের অন্যতম শিকার- এ তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। "অন্যের মুখাপেক্ষী হলে চলবে না, নিজেরদের ব্যবস্থা নিজেদেরই করতে হবে", বলেন তিনি। উপকূলীয় এলাকায় বৃক্ষ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন। জাহাজ ভাঙা শিল্পের জন্য একটি নীতিমালা তৈরি হবে বলেও জানান তিনি। হাসিনা বলেন, "আমরা জাহাজ ভাঙা শিল্পের বিরোধী নই। তবে তা কখনোই পরিবেশের ক্ষতি করে নয়।" কনভেনশনে প্রধানমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, অপরকিল্পিত ও অটেকসই উন্নয়ন শেষ পর্যন্ত মানুষের কল্যাণ না করে অকল্যাণই বয়ে আনে। তিনি বলেন, কলকারখানা, রাস্তাঘাট ও বাড়িঘর নির্মাণে জমির পরমিত ব্যবহার নিশ্চিত করতে হবে। বর্তমানে সর্বপ্রকার বাহুল্যতা বর্জন করে কম খরচ সম্পন্ন জ্বালানি সাশ্রয় যন্ত্রপাতি ব্যবহার জরুরি। টেকসই প্রযুক্তি ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয় বলেও অভিমত দেন প্রধানমন্ত্রী। "প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও প্রয়োগের কারিগর প্রকৌশলীরা। সুতরাং প্রকৌশলীদের ওপরই নির্ভর করছে ডিজিটাল বাংলাদেশ গড়ার ভবিষ্যত", বলেন তিনি। জাতীয় উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে আমাদের বর্তমান ব্যবহৃত প্রযুক্তি আধুনিকীকরণের মাধ্যমে হালনাগাদ করার জন্য শেখ হাসিনা প্রকৌশলীদের তাগিদ দেন। 'ভিশন টোয়েন্টি-টোয়েন্টি ওয়ান' বাস্তবায়নের মাধ্যমে বংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে প্রতিষ্ঠার জন্য প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আসুন আমরা আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি নির্ভর ডিজিটাল বার্ংলাদেশ গড়ে তুলি।" চট্টগ্রাম আইইবি প্রাঙ্গণে ওই কনভেনশনে সভাপতিত্ব করেন আইইবির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী এস এম নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মেসবাহুর রহমান টুটুল, আইইবি চট্টগ্রামের সভাপতি ও কনভেনশন উদযাপন কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়