২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে নিহত ১

লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শনিবার এক বাংলাদেশি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 06:29 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

লালমনিরহাট, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শনিবার এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম শাজাহান (২৫)। তিনি পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। লাশ বিএসএফ নিয়ে গেছে জানিয়ে বিডিআরের বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার হাবিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিডিআর জানায়, ভোররাতে সীমান্তের ৮৪৩ নম্বর পিলারের কাছে টহলরত বিএসএফ সদস্যরা শাজাহানকে লক্ষ করে গুলি চালায়। শাজাহান গরু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানায়। সীমান্তে নিরীহ মানুষ হত্যা বন্ধের বিষয়ে গত বছরের মাঝামাঝিতে ঢাকায় বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলনে মতৈক্য হয়েছিলো। তবে এরপরও বিএসএফের গুলিতে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.