২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে রাতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 06:17 PM

Updated : 24 Aug 2022, 05:59 PM

ঢাকা জানুয়ারী ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে রাতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আব্দুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার সন্ধা থেকে আমরা একটি মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছি। দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে এটি বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।" তিনি জানান, আপাতত ঢাকা, রাজশাহী ও খুলনা অঞ্চলের উপর দিয়ে এ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া কুমিল্লা ও শ্রীমঙ্গলেও এটি কিছুটা অনুভূত হবে। রাতের বেলায় এটি বেশী অনুভূত হবে। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্র ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিু ১৩.০৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গা ও যশোরের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫৮ ঘ.