রাজবাড়ী, জুনুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে শুক্রবার সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
এ ছাড়া ঘাটের একটি পন্টুনে পণ্য বোঝাই ট্রাক অচল হয়ে থাকায় যানজট তীব্রতর হয়েছে।
রাত ৭টার দিকে উভয় ঘাটে কয়েক কিলোমিটার জুড়ে যানবাহনের সারি দেখা গেছে। এসব যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ বলেন, দৌওলতদিয়া ২ নম্বর ফেরিঘাটে পন্টুনের পকেটে একটি ট্রাক অচল হয়ে থকায় ওই পয়েন্ট দিয়ে যানবাহন চলাচল চারঘণ্টা বন্ধ ছিল।
তিনি বলেন, "এই রুটে ১২টি ফেরির মধ্যে শাহজালাল পাটুরিয়া, কেরামত আলী নারায়ণগঞ্জ, শাহপরান ও খানজাহান আলী চট্টগ্রাম ডক ইয়ার্ডে মেরামতের অপেক্ষায় রয়েছে।
"বাকি আটটি ফেরি দিয়ে এখন এই রুটে যানবাহন পারাপার চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24