ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফটো সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর ফটো জার্নালিস্ট ফোরাম অ্যাওয়ার্ড পেয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফটোসাংবাদিক ফিরোজ আহমেদ।
একই সঙ্গে আরো নয়জন ফটো সাংবাদিককে এ পুুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফটো জার্নালিস্ট ফোরাম।
বৃহস্পতিবার ফোরামের সভাপতি পাভেল রহমান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ফোরামের পক্ষ থেকে ফটো সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আরো ছয় ফটো সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হবে। তারা হলেন- মোজাম্মিল হোসেন (মরণোত্তর), গোলাম মওলা (মরণোত্তর), মোহাম্মদ আলম (মরণোত্তর), মোকাদ্দেস আলী (মরণোত্তর), রশিদ তালুকদার এবং মনোয়ার আহমদ।
২০০৯ সালে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রাপ্তরা হলেন- জিয়া ইসলাম, মনিরুল ইসলাম, সামসুল হক টেংকু, শওকত জামিল, সফিকুল আলম, আনিসুর রহমান, সৈয়দ জাকির হোসেন, মীর শফিকুল ইসলাম ফরিদ এবং রাশেদ সমুন।
আগামী ২৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০০৫৫ ঘ.
bdnews24