২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিন্দু সমপ্রদায়ের নেতাদের সঙ্গে খালেদার শুভেচ্ছা বিনিময়

শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সমপ্রদায়ের নেতাদের সঙ্গে বুধবার শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে তার দলীয় কার্যালয়ে রাত পৌনে নয়টার দিকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 04:33 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুভ বিজয়া উপলক্ষে হিন্দু সমপ্রদায়ের নেতাদের সঙ্গে বুধবার শুভেচ্ছা বিনিময় করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে তার দলীয় কার্যালয়ে রাত পৌনে নয়টার দিকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। এ সময় খালেদা জিয়া হিন্দু সমপ্রদায়ের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছ থেকে পূজার খোঁজ-খবর নেন। অনুষ্ঠানে ঢাকা রামকৃষ্ণ মিশন, ঢাকেশ্বরী মন্দির, রমনা কালি মন্দির, সিদ্ধেশ্বরী, ধানমণ্ডি, বনানী, গুলশানের মন্দিরসহ সারা দেশের পূজামণ্ডপের নেতৃবৃন্দ ও তাদের প্রতিনিধিরা অংশ নেন। গত ২৮ সেপ্টেম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সমপ্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিএনপি নেতাদের মধ্যে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, যুগ্ম-মহাসচিব সেলিমা রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক, সাবেক প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, গৌতম চক্রবর্তী প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে হোটেল সোনারগাঁয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল বুশাইরি তাঁকে স্বাগত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২২২১ ঘ.