সিলেট, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেঞ্চ ও বারের সুসম্পর্ক ছাড়া মামলাজট নিরসন সম্ভব নয় অভিমত ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি এম.এম.রুহুল আমীন।
বুধবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রধান বিচারপতির সম্মানে আয়োজিত সংর্বধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, "বার ও বেঞ্চের সুসম্পর্ক ছাড়া মামলাজট নিরসন সম্ভব নয়।
"বিচারক সঙ্কটসহ স্থানীয় আদালতগুলোতে অন্যান্য যেসব সমস্যা রয়েছে তার সমাধানের কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।"
সরকার সারা দেশে বিচারক সঙ্কট নিরসনের উদ্যোগ নিচ্ছে জানিয়ে এম এম রুহুল আমীন বলেন, "বিগত বছরগুলোতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ না দেওয়ায় এ সঙ্কট প্রকট আকার ধারণ করেছে।"
সিলেট জেলা আইনজীবী সমিতির দাবির জবাবে তিনি আরও জানান, নতুন বিচারক নিয়োগে অগ্রাধিকার ভিত্তিতে সিলেট প্রথম দিকে থাকবে।
জেলা বার মিলায়তনে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম রব্বানীর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ও দায়রা জজ মুমিন উল্ল
bdnews24