২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ঢাকা ফিরেছেন

সিরাজগঞ্জে যমুনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সড়ক পথে রাত সাড়ে নয়টার দিকে তার শহীদ মইনুল সড়কের বাসভবনে পৌঁছেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে যমুনার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সড়ক পথে রাত সাড়ে নয়টার দিকে তার শহীদ মইনুল সড়কের বাসভবনে পৌঁছেছেন। গত উপ-নির্বাচনের প্রচারে মার্চে বগুড়ায় যাওয়ার পর ঢাকার বাইরে ঢাকার বাইরে বিএনপি নেত্রীর এটাই প্রথম সফর। বিকেল সাড়ে চারটার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে সিরাজগঞ্জের পথে বিরোধী দলীয় নেতা রওনা হন। পথে উত্তরা, টঙ্গি, আশুলিয়া ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানায়। হার্ড পয়েন্টে সমাবেশের পর ভাঙন কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ, বস্ত্র ও শুকনো খাবার তুলে দেন তিনি। দুপুর ১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে সিরাজগঞ্জের সায়েদাবাদে পৌঁছলে হাজার হাজার নেতা-কর্মী তাকে করতালি দিয়ে স্বাগত জানায়। পরে কয়েকশ মোটর সাইকেল শোভাযাত্রায় সিরাজগঞ্জ শহরে ঢোকেন তিনি। পথে বাঐতারা, পাইকপাড়া, হোসেনপুর, মালসা পাড়া এলাকায় মানুষের সঙ্গে কথা বলেন খালেদা। তাকে দেখতে সড়কের দুপাশে ভিড় জমায় নারী-পুরুষ-শিশুরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এইচএ/২২১৫ ঘ.