২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কিশোরকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় মোহাম্মদ পারভেজ (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে 'বার্ডস বাংলাদেশ' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 10:44 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় মোহাম্মদ পারভেজ (১৬) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে 'বার্ডস বাংলাদেশ' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভবনের ছাদ থেকে পুলিশ লাশ উদ্ধার করে। পারভেজ ওই ভবনের নিচে পান-সিগারেট বিক্রি করত। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় শ্রমিকরা পারভেজকে ভবনের ছাদে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। কী কারণে পারভেজকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। পুলিশ কর্মকর্তা মঞ্জুরুল বলেন, হত্যাকাণ্ডের কারণ জানতে বার্ডস বাংলাদেশের হিসাব সহকারী কামাল উদ্দিন এবং ওই ভবনের প্রহরী অতুল বড়