২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নিহত

চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার জুরানপুর গ্রামের মাঠে রোববার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কামিদুল ইসলাম ওরফে জাহিদ (৪৫) নামে এক চরমপন্থী ক্যাডার নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 11:24 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার জুরানপুর গ্রামের মাঠে রোববার রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কামিদুল ইসলাম ওরফে জাহিদ (৪৫) নামে এক চরমপন্থী ক্যাডার নিহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি পুলিশের বরাত দিয়ে জানান, কামিদুল উপজেলার চারুলিয়া গ্রামের জিনাত খাঁর ছেলে। তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ( এম-এল লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার ছিলেন। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রবিবার গভীর রাতে একদল চরমপন্থী জুরানপুর গ্রামে মাঠে মধ্যে গোপন বৈঠক করছে- এ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ২০-২৫ মিনিটি বন্দুক যুদ্ধ চলে। চরমপন্থীরা পালিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে কামিদুলের লাশ, একটি পিস্তল, একটি শাটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। ওসি জানান, কামিদুলের বিরুদ্ধে দামুড়হুদা, মুজিবনগর, মেহেরপুর ও চুয়াডাঙ্গা সদর থানায় ১৫টি হত্যা মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.