২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চূড়াভিজা এলাকায় রোববার রাতে মনির উদ্দিন মিন্টু (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 11:08 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চূড়াভিজা এলাকায় রোববার রাতে মনির উদ্দিন মিন্টু (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মনির উদ্দিন দিনাজপুরের রানীরবন্দর উপজেলার নসরতপুর গ্রামের মকসেদ আলীর ছেলে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ লতিফ সরকার জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ওসি জানান, উপজেলার থুমনীয়া শালবনের উত্তর পাশের চুড়াভিজা এলাকায় রোববার রাত ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মনির উদ্দিনকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় মনিরকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ২ টার দিকে তার মৃত্যু হয়। তিনি জানান, সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারিনটেনডেন্ট বিএম হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৮ ঘ.