২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের সামনে সরকারের পক্ষে-বিপক্ষে সমাবেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার সময় বাইরে তার সরকারের পক্ষে-বিপক্ষে সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘ সদরদপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 06:35 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

শিহাবউদ্দিন কিসলু নিউ ইর্য়ক থেকে নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার সময় বাইরে তার সরকারের পক্ষে-বিপক্ষে সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি। প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে জাতিসংঘ সদরদপ্তরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। একই সময় শেখ হাসিনা ও তার সরকারের পক্ষে সমাবেশ করে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। নিউ ইয়র্ক সময় সকাল ১১টা ১২ মিনিট থেকে ১১টা ৪৭ মিনিট পর্যন্ত মাতৃভাষা বাংলায় ভাষণ দেন হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এজে/এইচএ/০০২৯ ঘ.