২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও এক 'চরমপন্থী' নিহত

চরমপন্থীদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও একজন নিহত হয়েছে। শনিবার ভোররাতে নিহত মোহন (২০) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নেতা বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 06:00 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থীদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও একজন নিহত হয়েছে। শনিবার ভোররাতে নিহত মোহন (২০) পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) নেতা বলে পুলিশ জানায়। এ নিয়ে গত দেড় মাসে শুধু কুষ্টিয়ায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ২০ জনের মৃত্যু হলো। র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের স্কোয়াড কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের ত্রিমোহনী বাজার সংলগ্ন রাস্তায় চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। রাত সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে চরমপন্থীরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।" 'বন্দুকযুদ্ধ'র পর চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে মোহনের লাশ পাওয়া যায় বলে র‌্যাব কর্মকর্তা নজরুল জানান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, চার রাউন্ড গুলি, তিনটি হাতবোমা ও দুটি হাসুয়া পাওয়া গেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহনের বিরুদ্ধে দৌলতপুর ও ভেড়ামারা থানায় পাঁচটি হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে। চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাসখানেক ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে অভিযান আরও জোরদার করা হবে। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স