২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই বিএনপি নেতাকে পিটিয়ে আহত

সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুই বিএনপি নেতা। বৃহস্পতিবার রাতে পোমরা ইউনিয়নে তাদের ওপর হামলা হয়। হামলার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুই বিএনপি নেতা। বৃহস্পতিবার রাতে পোমরা ইউনিয়নে তাদের ওপর হামলা হয়। হামলার জন্য আওয়ামী লীগ কর্মীদের দায়ী করেছে বিএনপি। আহতরা হলেন- রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম এবং পোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ। চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ মো. হাসনাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে নাজিম ও ফরিদের ওপর হামলা হয়। তিনি বলেন, "আওয়ামী লীগের কর্মীরা ওই হামলা চালিয়েছে।" আহত নাজিম ও ফরিদকে রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জহুরুল হক। পরে অবশ্য নাজিমকে বেসরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের কোনও ঘটনার কথা আমার জানা নেই।" তবে এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩৫ ঘ.