২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে মঙ্গলবার সকালে দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে মঙ্গলবার সকালে দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মির্জাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বড়দাহ গ্রামের নজরুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছে গ্রামের মাতব্বর আশরাফ আলীর। এরই জের ধরে সকাল সাড়ে ১০টায় মঙ্গলববার সকালে ক্যাসেটে গান বাজানোর মতো তুচ্ছ ঘটনা নিয়ে দু'গ্র"প ঢাল, শরকি ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সারা গ্রামে বিক্ষিপ্তভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজা সেকেন্দার জানান, আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে একজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১২ ঘ.