২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু সমস্যা যৌথভাবে সমাধানের আহ্বান জানাবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে জলবায়ু পরিবর্তনের সমস্যা যৌথভাবে সমাধানের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও তিনি এ আহবান জানাবেন। নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার ডয়েচে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে জলবায়ু পরিবর্তনের সমস্যা যৌথভাবে সমাধানের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবেন। জাতিসংঘের জলবায়ু সম্মেলনেও তিনি এ আহবান জানাবেন। নিউ ইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন মঙ্গলবার ডয়েচে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান। বুধবার শুরু হওয়া জাতিসংঘের ৬৪-তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। বুধবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে এক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের ভিত্তিতে প্রথম ১০টি দেশের সরকার প্রধানের সম্মানে ওবামার এই আয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফর এবং তার আলোচনার বিষয় নিয়ে ডয়েচে ভেলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির ওই সাক্ষাৎকারটি নিয়েছে। সাধারণ অধিবেশনে কি বলবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও প্রতিনিধি দল