রংপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রংপুরের কাউনিয়ায় আ. লীগ-যুবলীগ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
উপজেলা সদরের রেলওয়ে স্টেশনে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ সংঘর্ষ চলে।
আহতদের মধ্যে শহিদুল, মতিন, জসীম, ইউসুফ ও বজলারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম জানান, আধিপত্য বিস্তার নিয়ে আ. লীগের হযরত আর যুবলীগের হাবিব গ্র"পের মধ্যে বেশে কিছুদিন থেকে উত্তেজনা চলছিল। সোমবার রাত আড়াইটার দিকে রেল স্টেশনে একটি চা দোকানে দুই গ্র"পের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা থেকে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। ভোর পর্যন্ত তা অব্যাহত থাকে।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা রাফিউল।
হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হযরতের লোকেরা তার লোকজনকে মারধর করেছে।
তবে হযরত এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৩৩০ ঘ.
bdnews24