২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরব রওনা হয়েছেন রাষ্ট্রপতি

ছয়দিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মঙ্গলবার সৌদি আরব রওনা হয়েছেন। দুপুর ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ছেড়ে যান। জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান সরকারের উধর্বতন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 08:57 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়দিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মঙ্গলবার সৌদি আরব রওনা হয়েছেন। দুপুর ২টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকা ছেড়ে যান। জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান সরকারের উধর্বতন কর্মকর্তারা। সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন। রাষ্ট্রপতির পদে আসীন হওয়ার পর এটিই তার প্রথম সরকারি সফর। তার সঙ্গে ছেলে সাংসদ নাজমূল আহসানসহ পরিবারের সদস্যরা, রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন। সৌদি আরব সফরকালে রাষ্ট্রপতি ২৪ সেপ্টেম্বর মক্কায় ওমরাহ পালন করবেন। ২৫ সেপ্টেম্বর তিনি মদিনায় মসজিদুন নববীতে আসর, মাগরিব ও এশার নামাজ আদায় ও হযরত মুহাম্মদ (সা.)- এর রওজা মোবারক জিয়ারত করবেন। ওমরাহ পালনের আগে ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জেদ্দার অদূরে থুয়অলে কিং আবদুল্লাাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/০১৪৭ ঘ.