২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর ঈদ শুভেচ্ছা বিনিময়

জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ঈদের দিন সকালে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে পর্যন্ত এই শুভেচছা বিনিময় হয় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান, কাতার, ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে শুভেচছা বিনিময়ের করেন দলের আমীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ঈদের দিন সকালে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে পর্যন্ত এই শুভেচছা বিনিময় হয় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরব, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরান, কাতার, ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কুটনীতিকদের সঙ্গে শুভেচছা বিনিময়ের করেন দলের আমীর। এরপর তিনি দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ছিলেন জাপগার প্রধান শফিউল আলম প্রধান, বিজেপির (মতিন) মহাসচিব আবু নাসের মুহাম্মদ রাহমাতুল্লাহ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহল আমিন গাজী, মসজিদ মিশনের সভাপতি মাওলানা জয়নুল আবেদীন প্রমূখ। এ সময়ে দলের সিনিয়র নায়েবে আমীর আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, নায়েবে আমীর মকবুল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারি সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএইচ/২০৪৬ ঘ.