২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ৭.৫ মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় লক্ষাধিক লোকের প্রাণহানির আশঙ্কা

রাজধানীর কাছে টাঙ্গাইলের মধুপুরের 'ব্লাইন্ড ফল্ট'-এ রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে সামপ্রতিক এক গবেষণা জরিপে। বাংলাদেশ সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) প্রথম ধাপের আওতায় এ জরিপ পরিচালিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 02:07 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাছে টাঙ্গাইলের মধুপুরের 'ব্লাইন্ড ফল্ট'-এ রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে লক্ষাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করা হয়েছে সামপ্রতিক এক গবেষণা জরিপে। বাংলাদেশ সরকারের সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) প্রথম ধাপের আওতায় এ জরিপ পরিচালিত হয়। এতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, মধুপুরে দুপুর ২টায় আঘাত হানলে রাজধানীতে প্রাণহানি হতে পারে এক লাখ ৩১ হাজার ২৯ মানুষের। হাসপাতালে ভর্তি করতে হতে পারে ২৫ হাজার ৯০৫ জনের বেশিকে। এ ছাড়া প্রাথমিক চিকিৎসার প্রয়োজন পড়বে সাত হাজার ৪৩ জনের। আর ভূমিকম্পটি রাত ২টায় আঘাত হানলে রাজধানীতে প্রাণহানি হতে পারে এক লাখ ২১ হাজার ৮১৫ জনের। গবেষণা জরিপে আরও বলা হয়েছে, চট্টগ্রামের কাছে অবস্থিত 'প্লেট বাউন্ডারি ফল্ট-২'-এ দিনের বেলায় রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীতে ৬৯ হাজার ৮৭৪ জন মারা যেতে পারে। ১৩ হাজার ৬২৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হবে। আর ৬১ হাজার ২৮৮ জনকে দিতে হবে প্রাথমিক চিকিৎসা। থাইল্যান্ডভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এশিয়ার দুর্যোগ প্রস্তুতি কেন্দ্র (এডিপিসি) ২০০৮ সালের ফেব্র"য়ারি থেকে ২০০৯ সালের আগস্ট মাস পর্যন্ত সিডিএমপির তত্ত্বাবধানে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকির মাত্রা ও প্রস্তুতি জানতে এ গবেষণা জরিপ চালায়। এ জরিপ থেকে আরও জানা যায়, বিশাল এ ক্ষয়ক্ষতির পেছনে দুর্বল ও ঘনবসতিপূর্ণ অবকাঠামো, অপরিকল্পিত নগরায়ণ এবং ভূমিকম্প সম্পর্কে সচেতনতার অভাব বড় ভূমিকা রাখবে। আর মধুপুরের ব্লাইন্ড ফল্ট, সিলেটের ডাউকি ফল্ট বা চট্টগ্রামের প্লেট বাউন্ডারি ফল্ট