২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আনন্দে উৎসবমুখর দেশ

একমাসের রোজার পর সোমবার দেশজুড়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকাল থেকেই দেশের বিভিন্নস্থানে নানা মাত্রার বৃষ্টি ঈদের আনন্দে বাদ সেধেছে খানিকটা। তবে বৃষ্টি মাথায় করেই অনেক মানুষ ছুটেছেন ঈদগাহ আর মসজিদে ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ নামাজ পড়তে। তার পর ধীরে ধীরে শুরু হয় পারিবারিক ও সামাজিক দেখা-সাক্ষাত পর্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

ঢাকা সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাসের রোজার পর সোমবার দেশজুড়ে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সকাল থেকেই দেশের বিভিন্নস্থানে নানা মাত্রার বৃষ্টি ঈদের আনন্দে বাদ সেধেছে খানিকটা। তবে বৃষ্টি মাথায় করেই অনেক মানুষ ছুটেছেন ঈদগাহ আর মসজিদে ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ নামাজ পড়তে। তার পর ধীরে ধীরে শুরু হয় পারিবারিক ও সামাজিক দেখা-সাক্ষাত পর্ব। (আরো তথ্যসহ ২) রাজধানীতে বৃষ্টির মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট লাগোয়া জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়। এতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ঢাকার মেয়র ও মন্ত্রীসভার সদস্য ও ক ূটনীতিকরাসহ অনেকে অংশ নেন। বিশিষ্টদের স্থানে মোটা ত্রিপলের আবরণ বৃষ্টি থেকে সুরক্ষা দিলেও সাধারণ কাপড়ের আচ্ছাদনের নিচে থাকা সাধারণ মুসল্লীরা কিছুটা অসুবিধায় পড়েন। মাঠে পানি জমে গিয়ে সৃষ্টি হয় অস্বস্তিকর কাদার। জাতীয় ঈদগাহর জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দীন। বৃষ্টির কারণে খুতবা কিছুটা সংক্ষিপ্ত করা হয়। দেশ ও জাতির কল্যাণের জন্য সৃষ্টিকর্তার অনুগ্রহ কামনা করা হয় নামাজের মোনাজাতে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছিল সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত ঈদের পাঁচটি জামাত। বৃষ্টির কারণে সেখানে নয়টার দ্বিতীয় জামাত কিছুটা বিলম্বিত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমীবায়ুজনিত স্বাভাবিক এ বৃষ্টি মূলত কেন্দ্রীভূত ঢাকা ও তার উত্তরের কিছু এলাকায়। ভরসা দিয়ে আবহাওয়া অফিস বলেছে, রাজধানীতে দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল ঈদের আমেজ। ঘরে ঘরে শুরু হয় ঈদের প্রস্তুতি। বিপণীবিতানগুলোতে শুরু হয় চাঁদ রাতের জমজমাট শেষ কেনাবেচা। এবার তিন বছর পর ২৯ রোজা শেষে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আগের গত তিন বছর ধরেই ৩০ টি রোজা পালন হয়েছে। এক মাস রোজা রেখে সংযম চর্চার পর মুসলমানরা ঈদ পালন করেন আনন্দ উৎসবের মাধ্যমে। গরীবদের জন্য 'ফিতরা' নামের সাহায্য দিতে হয় বলে আরবীতে এ ঈদের নাম ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে জাতীয় দৈনিক ও সাময়িক পত্রিকাগুলো এরই মধ্যে প্রকাশ করেছে বর্ণিল ঈদ সংখ্যা। বেতার ও টিভি চ্যানেলগুলো স