২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৬

সিলেট নগরীর উপশহর এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী গোলাম কিবরিয়া শামীমকে ( ৪৭) উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাতে সিলেট-তামাবিল সড়কের ইসলামপুর এলাকায় মাইক্রোবাস তল্লাশি করে শামীমকে উদ্ধার করা হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

সিলেট, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীর উপশহর এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী গোলাম কিবরিয়া শামীমকে ( ৪৭) উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাতে সিলেট-তামাবিল সড়কের ইসলামপুর এলাকায় মাইক্রোবাস তল্লাশি করে শামীমকে উদ্ধার করা হয়। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা এবং তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে শনিবার র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বুধবার বিকেলে জমি ব্যবসায়ী শামীমকে উপশহর থেকে অপহরণ করা হয়। আটককৃতরা হলেন- বিয়ানীবাজার উপজেলার গঙ্গাদিয়া গ্রামের মো.খায়রুজ্জামান (৩২), উপশহর এলাকার লুৎফুর রহমান (৫২), ফেঞ্চুগঞ্জের ইসলামপুর গ্রামের আব্দুল কালাম (২৫) ও মো. আব্দুল কাইয়ুম (৬০), গোলাপগঞ্জের কান্দিগ্রাম গ্রামের জমির উদ্দিন (৪৫) এবং কুলাউড়ার শেহেরুজ্জামান (৫৪)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শামীমকে উপশহর থেকে সিলেট-তামাবিল সড়ক পথে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে- এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ দল শুক্রবার রাতে সড়কের ইসলামপুরে তল্লাশি চৌকি বসায়। রাত ২টা ৩০ মিনিটের দিকে একটি মাইক্রোবাস তল্লাশি করে শামীমকে উদ্ধার করা হয়। আটক করা হয় ছয় অপহরণকারীকে। বুধবার বিকেলে উপশহরের ডি ব্লকের ১৪ নম্বর রোডের একটি বাসায় মিটিংয়ের কথা বলে গোলাম কিবরিয়া শামীমকে নিয়ে যায় খোকন নামে এক ব্যক্তি। পরে তার স্বজনরা জানতে পারেন শামীমকে ওই বাসা থেকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাদের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণও দাবি করে। এ ব্যাপারে বৃহস্পতিবার শামীমের বোন নাসিমা আক্তার সিলেট কোতয়ালি থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৬ ঘ.