ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিম রামপুরার একটি ঝিল থেকে শুক্রবার দুপুরে এক মাদকাসক্তের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোহেল (৩২) মাদকাসক্ত ছিল এবং নেশার টাকা যোগাড় করার জন্য সে চুরিসহ বিভিন্ন অপরাধ করতো বলে পুলিশ জানিয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমী জানান, বৃহস্পতিবার রাতে পশ্চিম রামপুরার একটি বাড়িতে চুরি করার সময় লোকজনের ধাওয়ার মুখে পড়ে সোহেল। পরে সে পালিয়ে গেছে ভেবে লোকজন যার যার বাড়িতে ফিরে যায়।
এরপর শুক্রবার দুপুর আড়াইটার দিকে একটি ঝিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, তাড়া খেয়ে সে পানিতে পড়ে যায় বা লাফ দেয়। এরপর আর উঠতে পারেনি। সেখানেই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২৩৩১ ঘ.
bdnews24