খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা শহরের মৌলভীপাড়া এলাকা থেকে শুক্রবার ভোরে ব্যাংকের এক প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত চয়ন উদ্দিন মোল্লা (৫০) ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) হেলাতলা শাখার প্রহরী ছিল বলে পুলিশ জানায়।
নিহতের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর গ্রামে।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৬টায় চয়নের মৌলভীপাড়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। সে সময় তার গলায় গামছা জড়ানো ছিল।
ঘটনার দিন তার পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতে ছিল বলে এসআই জাহিদ জানান।
চয়নকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৪৮ ঘ.
bdnews24