২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহ নগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে গ্রামের কুল বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহ নগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে গ্রামের কুল বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ী কুতুব উদ্দিন (৩০) ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার নেপার মোড় থেকে ৫/৬ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী কুতুবকে অপহরণ করে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ওসি বলেন, দুপুরে জিন্নাহ নগর গ্রামের কুল বাগানের ভেতর লাশ উদ্ধার করা হয়। কুতুবকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৪৫ ঘ.