২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ কাজী জাফর চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককে

জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা গুরুতর অসুস্থ কাজী জাফর আহমদকে বৃহস্পতিবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতা গুরুতর অসুস্থ কাজী জাফর আহমদকে বৃহস্পতিবার সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে পাঠানো হয়েছে। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরের সহকারি আখতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' কাজী জাফর স্যারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছে। রাত সাড়ে ৮টায় দিকে এয়ার অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।'' আখতার হোসেন জানান, তার সঙ্গে জামাতা আলমাস কবির ও সহকারি গোলাম মোস্তফাও রয়েছেন। ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এর আগে বলেন, " চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজী জাফর আহমদকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।'' বুধবার আট সদস্যের মেডিকেল বোর্ড কাজী জাফরের স্বাস্থ্য পরীক্ষা করে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দেয়। গত সোমবার কাজী জাফরকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২২৬ঘ.