২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার কায়রো ভাষণের প্রতিশ্র"তির প্রতিফলন ঘটাচ্ছে বাংলাদেশ: হিলারি ক্লিনটন

শক্তিশালী ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ঐতিহ্য এবং নারীদের উল্লেখযোগ্য সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ প্রেসিডেন্ট ওবামার কায়রো ভাষণের প্রতিশ্র"তির প্রতিফলন ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শক্তিশালী ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ঐতিহ্য এবং নারীদের উল্লেখযোগ্য সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে মুসলিম অধ্যুষিত বাংলাদেশ প্রেসিডেন্ট ওবামার কায়রো ভাষণের প্রতিশ্র"তির প্রতিফলন ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর ঐতিহাসিক 'ট্রিটি রুমে' এক যৌথ সংবাদ সম্মেলনে হিলারি এ মন্তব্য করেন বলে পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে। গত ৪ জুন মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে ওবামা যুক্তরাষ্ট্র ও মুসলিম বিশ্বের সম্পর্কের নতুন সুচনার অঙ্গীকার ব্যক্ত করেন। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয় , হিলারি এসময় বলেন, "মনে পড়ছে ১৯৯০ এর দশকে বাংলাদেশ সফরের কথা। তখন দায়িত্বপূর্ণ পদের অনেক নারীর সঙ্গে আমার দেখা হয়। বাংলাদেশে যুগান্তকারী ক্ষুদ্র ঋণ প্রকল্প চালুর মাধ্যমে