২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের সম্মানে রাষ্ট্রপতির ইফতার

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং সাংসদদের সম্মানে বৃহস্পতিবার বঙ্গভবনে এক ইফতার পার্টির আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ, সাংসদ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যরা ইফতারে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং সাংসদদের সম্মানে বৃহস্পতিবার বঙ্গভবনে এক ইফতার পার্টির আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ, সাংসদ এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্যরা ইফতারে অংশ নেন। রাষ্ট্রপতি তার পরিবারের সদস্যদের নিয়ে অতিথিদের সঙ্গে ইফতার করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইফতারের আগে জাতির কল্যাণ কামনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ শহীদ চার জাতীয় নেতা, স্বাধীনতা যুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আত্মত্যাগকারী এবং আইভী রহমান স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও ইফতারে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এইচএ/২২০৬ ঘ.