২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর

আগস্ট ও চলতি মাসের ১৫দিনের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ির এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

গাজীপুর, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগস্ট ও চলতি মাসের ১৫দিনের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ির এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর করেছে। ঘটনাস্থল থেকে ফিরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. জিহাদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফাহিম কম্পোজিট লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বিকেল ৪টার দিকে কাজ বন্ধ করে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার জানালার কাচ ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানান, বিকেল সাড়ে ৬টার দিকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে শনিবার সকাল ১০টার দিকে পাওনা পরিশোধের আশ্বাস দেয় কারাখানা কর্তৃপক্ষ। এ আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৭ ঘ.