২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পালিত হচ্ছে লাইলাতুল কদর

বৃহস্পতিবার পবিত্র লায়লাতুল কদরের রজনী। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী এ রাতেই সৃষ্টিকর্তা আল্লাহ রাসূল (স.)- এর কাছে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন নাজিল শুরু করেন। কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার পবিত্র লায়লাতুল কদরের রজনী। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী এ রাতেই সৃষ্টিকর্তা আল্লাহ রাসূল (স.)- এর কাছে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন নাজিল শুরু করেন। কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে। সংযম সাধনার মাস রমজানের ২৬ তারিখের দিবাগত রাতে এই পবিত্র রাত পালিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও ক্ষমালাভের জন্য ইবাদত-বন্দেগির মাধ্যমে এ রাতটি অতিবাহিত করেন। ইসলাম ধর্মে বলা হয়েছে, লাইলাতুল কদরের রাতে ইবাদত করে অন্যান্য সময়ের এক হাজার রাতের চেয়ে বেশি পূণ্যলাভ সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও এ রাতে পাপ থেকে মুক্তি ও পূণ্য লাভের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার আর বিশেষ মোনাজাত করবেন। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী ঢাকা ও দেশের সর্বত্রই মসজিদে মসজিদে মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম মসজিদে বৃহস্পতিবার রাত থেকে তিলাওয়াত, হামদ, নাত, আলোচনা, মিলাদ ও মোনাজাত এবং রাত ১২টা থেকে নফল ইবাদত ও বাদ ফজর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১০৪ঘ.