ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং এর সংশ্লিষ্ট অফিসগুলো বন্ধ থাকবে।
বৃহস্পতিবার আমেরিকান সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঈদ উল ফিতর উপলক্ষে রোববার থেকে মঙ্গলবার ঢাকায় আমেরিকান দূতাবাস এবং এর কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৭৩০ ঘ.
bdnews24