ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাইলে ঈদের আগে ১৯ সেপ্টেম্বর শনিবার ব্যাংক খোলা রাখা যাবে।
বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারটি বৃহস্পতিবারই সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, "আসন্ন ঈদ উল ফিতরের পূর্বে গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকসমূহ তাদের স্বীয় বিবেচনায় তাদের সব শাখা অথবা সুনির্দিষ্ট কিছু শাখা খোলা রাখতে পারবে।"
ঈদের আগে লেনদেনের সুবিধার জন্য শনিবার ব্যাংক খোলার রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ জানায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।
সার্কুলারে আরও বলা হয়, "দেশের ব্যবসা-বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পর্কিত লেনদেনের সুবিধার্থে সংশ্লিষ্ট সব বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরগুলোতে ব্যাংকগুলোর এডি (বৈদেশিক লেনদেন) শাখা সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার খোলা রাখা এবং দেশের অপরাপর স্থানে এডি শাখাগুলোর মধ্যে যে সব শাখা খোলা রাখা প্রয়োজন সে সব শাখা ব্যাংকগুলোর স্বীয় বিবেচনায় শনিবার খোলা রাখার নির্দেশনা বলবৎ থাকবে।"
এদিকে শুক্রবার থেকে কার্যত ঈদের ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার বাণিজ্যিক ব্যাংকগুলোতে ছিল টাকা তোলা ও জমা দেওয়ার হিড়িক।
দুপুর সোয়া ২টায় রাজধানীর দিলকুশায় ডাচ-বাংলা ব্যাংকের লোকাল শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ভেতরে টাকা তোলা ও জমা দেওয়া মানুষে ঘর ঠাসা। লম্বা সারিতে দাঁড়িয়ে আছেন তারা।
এদেরই একজন আব্দুর রাজ্জাক একটি হজ এজেন্সিতে চাকরি করেন। প্রতিষ্ঠানের জন্য টাকা তুলতে আসা এ ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এত ভিড় হবে বুঝতে পারিনি। তবে টাকা তুলে ফিরতে হবে। কারণ অফিসের কর্মচারীদের বেতন দিতে হবে।"
অপেক্ষায় থাকা আরেকজন নাইমুর রহমান জানালেন, তিনি এসেছেন ব্যবসার টাকা জমা দিতে।
ডাচ
bdnews24