২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারের তিন খুন মামলায় চার আসামির জামিন স্থগিত

কারওয়ান বাজারের তিন খুন মামলায় চার আসামির জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্র পক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারওয়ান বাজারের তিন খুন মামলায় চার আসামির জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। রাষ্ট্র পক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা বৃহস্পতিবার এ স্থগিতাদেশ দেন। ফলে নবী সোলায়মান, লুৎফুর রহমান, নূরুল ইসলাম ও আবু সাঈদ- এ চার আসামির মুক্তির পথ আটকে গেল। জামিন স্থগিতের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ চার আসামির বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আছে। শুনানিতে তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগ এ মামলার চার আসামি জামিন স্থগিত করে দিয়েছেন। তাই চার আসামির মুক্তি হচ্ছে না।" বুধবার হাইকোর্ট এ চার আসামিকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। পাশাপাশি তাদের কেন নিয়মিত জামিন দেওয়া হবে না তার কারণ জানাতে সরকারের প্রতি নির্দেশও দেওয়া হয়। গত ২৬ জুন কারওয়ান বাজারে ব্যবসায়ী নেতা ফারুক মোল্লাসহ তিনজনকে গুলিতে হত্যা করা হয়। ঘটনার দিনই ফারুকের ভাই মোশারফ হোসেন মোল্লা তেজগাঁও থানায় এ হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৬২৫ ঘ.