২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় জামিন পেলেন সাকা চৌধুরী

মানহানির একটি মামলায় বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ১৫ আগস্ট নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ায় অভিযোগে এ মামলায় তার বিরুদ্ধে টাঙ্গাইলের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 08:51 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। ১৫ আগস্ট নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ায় অভিযোগে এ মামলায় তার বিরুদ্ধে টাঙ্গাইলের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। গ্রেপ্তার এড়াতেই মামলাটিতে আগাম জামিনের আবেদন করেছিলেন সাকা চৌধুরী। জামিন পাওয়ার পর এ সাংসদ দাবি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে তিনি কিছু বলেননি। হাইকোর্টের বিচারপতি এ এফ এম আব্দুর রহমান ও বিচারপতি মো. রেজাউল হাসানের অবকাশকালীন বেঞ্চ টাঙ্গাইলের ওই মামলায় বিএনপির এ নেতাকে অন্তর্র্বতীকালীন আগাম জামিন দেয়। পাশাপাশি তাকে কেন নিয়মিত আগাম জামিন দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি আদেশ দিয়েছে আদালত। আদালতের আদেশের পর সালাউদ্দিন কাদেরের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্তর্র্বতীকালীন আগাম জামিন দিয়েছেন।" জামিন আবেদনের শুনানিতে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে মামলাটি দায়ের করা হয়েছে। আদালতে জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। গত ১৩ আগস্ট রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সালাউদ্দিন কাদের। পরদিন তাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদপত্রে খবর প্রকাশ হয়, "১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড অপরিহার্য ছিল।" জামিন পেয়ে সালাউদ্দিন কাদের সাংবাদিকদের বলেন, "চাচাকে (বঙ্গবন্ধু) নিয়ে নিয়ে কোনও কথা বলিনি। আমি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন নিয়ে কথা বলেছিলাম।" সালাউদ্দিন কাদেরের বক্তব্য নিয়ে গত ১৯ আগস্ট টাঙ্গাইল যুব লীগের সহ সভাপতি আবদুর রহিম মানহানির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। এরপর ১০ সেপ্টেম্বর টাঙ্গাইলের আমলি আদালতের বিচারক ওয়ায়েস আল কুরুনী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই অভিযোগে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মাগুড়া, খুলনা ও নড়াইলে তিনটি মামলা হয়েছে। সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগও রয়েছে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম স