২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আ. লীগ নেতা নিহত

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হাসান টুটুল (৪২) বুধবার রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই দলীয় কর্মী আসলাম হোসেন (৩৫) ও মো. হারুনকে (৪০) চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 06:22 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

যশোর, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হাসান টুটুল (৪২) বুধবার রাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই দলীয় কর্মী আসলাম হোসেন (৩৫) ও মো. হারুনকে (৪০) চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, রাত সোয়া ১০টায় উপজেলার আ. লীগ কার্যালয়ে এক দলীয় সভার সময় সন্ত্রাসীরা বোমা ফাটায় ও গুলি চালায়। তিনি বলেন, এতে ইমামুল হাসান টুটুল ঘটনাস্থলে নিহত হন। ইমামুল হাসান টুটুল উপজেলার পাশাফুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৩৫ঘ.