২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের উপকারের দিকে খেয়াল রেখে কয়লা নীতি করার নির্দেশ

মানুষের উপকার করতে গিয়ে যেন অপকার না হয়, সেদিকে খেয়াল রেখেই কয়লা উত্তোলন নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি ও কয়লা নীতির ওপর এক প্রজেকশন অনুষ্ঠানে শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষের উপকার করতে গিয়ে যেন অপকার না হয়, সেদিকে খেয়াল রেখেই কয়লা উত্তোলন নীতিমালা প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি ও কয়লা নীতির ওপর এক প্রজেকশন অনুষ্ঠানে শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, "কয়লা উত্তোলন করলে ওই অঞ্চলের মানুষের জীবন-জীবিকার ওপর কী প্রভাব পড়বে তা এবং এর অর্থনৈতিক ও সামাজিক দিকেও খেয়াল রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী।" তিনি বলেন "প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের উপকার করতে গিয়ে যেনো অপকার না হয়, সে দিকে খেয়াল রেখেই কয়লা উত্তোলন নীতিমালা করতে হবে।" প্রজেকশন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএইচ/১৯৫৬ ঘ.