২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের খুলশীর পূর্ব নাসিরাবাদ এলাকার একটি বাড়ি থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- শহীদুল আলম ওরফে বাবলু (৩৫) ও মকবুল হোসেন ওরফে সুজন(২৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের খুলশীর পূর্ব নাসিরাবাদ এলাকার একটি বাড়ি থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন- শহীদুল আলম ওরফে বাবলু (৩৫) ও মকবুল হোসেন ওরফে সুজন(২৯)। র‌্যাব ঘটনাস্থল থেকে দু'টি কোয়ান্টাম, একটি চ্যানেল বক্স, দু'টি আইপিএস, ছয়টি অ্যান্টেনা, একটি ব্যাটারি, সাতটি অ্যাডাপ্টার এবং বিপুল পরিমাণ তার উদ্ধার করেছে। র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত একটার দিকে পূর্ব নাসিরাবাদে শহীদুল ইসলাম বাবলুর মালিকানাধীন ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলশী থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এইচএ/২৩৪০ ঘ.