২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংশোধিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংসদে উত্থাপিত

দারিদ্র্য নিরসন এবং সম্পদের অসমতা দূর করার লক্ষ্যে সংশোধিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র-২ (পিআরএসপি-২) সংসদে উত্থাপিত হয়েছে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার মঙ্গলবার এটি উপস্থাপন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য নিরসন এবং সম্পদের অসমতা দূর করার লক্ষ্যে সংশোধিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র-২ (পিআরএসপি-২) সংসদে উত্থাপিত হয়েছে। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার মঙ্গলবার এটি উপস্থাপন করেন। সরকার ২০১০-১১ থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে পিআরএসপি-২ বাস্তবায়ন করতে চায়। পিআরএসপি-২ এর শিরোনাম দেওয়া হয়েছে, 'পরিবর্তনের পথে যাত্রা: দারিদ্র্য বিমোচনে জাতীয় কৌশলপত্র।'। এতে দারিদ্র্য বিমোচনে পাঁচটি কৌশল ব্লক ঠিক করা হয়েছে। এগুলো হলো- সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, সামাজিক নিরাপত্তা ও মানব সম্পদ উন্নয়ন। এর সঙ্গে পাঁচটি সহায়ক কৌশলও ঠিক করা হয়েছে। পরিকল্পনামন্ত্রী কৌশলপত্রটির বিষয়ে সাংসদদের মতামত ও পরামর্শ আহ্বান করেছেন। তিনি বলেন, "জনগণের প্রতিনিধিদের সহযোগিতা ছাড়া কোনও উন্নয়ন কার্যক্রমের সুফল জনসাধারণের দোরগোড়ায় পৌঁছনো সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/কেআরসি/আরএ/এমআই/১৮৩৫ ঘ.