ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ কিংবা সরকারের অনুমোদন ছাড়াই বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পরিবর্তিত নাম ব্যবহার করায় ওই বাহিনীর প্রধান মেজর জেনারেল মইনুল ইসলামের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানতে চেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক জাসদের সাংসদ মইনুদ্দীন খান বাদল।
তিনি এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
তখন ডেপুটি স্পিকার শওকত আলী স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে বলেন, "আপনি এখন বিবৃতি দিতে পারেন। চাইলে পরেও পারেন।"
এরপর মন্ত্রী আর বিবৃতি দেননি।
বিডিআর মহাপরিচালক মইনুল 'বাংলাদেশ বর্ডার গার্ড' নামে স
bdnews24