চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় ধর্ষণ, অগ্নিকাণ্ড, লুটপাটসহ কয়েকটি অভিযোগে চট্টগ্রামে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব চন্দ্র রায়ের আদালতে সোমবার মামলাটি দায়ের করেন চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেন(৫২)।
বিচারক মামলাটি গ্রহণ করে চন্দনাইশ থানাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আসামিরা হলো, হাজীপাড়া গ্রামের চারভাই শফিউল্লাহ (৬৫), রফিকুল্লাহ (৬২), সলিমুল্লাহ (৫৮) ও আফসারুল্লাহ (৫৭)।
চট্টগ্রামে যুদ্ধাপরাধের অভিযোগে এটি প্রথম মামলা।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ৩০ নভেম্বর চার আসামি পাক-হানাদার বাহিনীর সহযোগিতায় হাজীপাড়া গ্রামে বাদীর ওষুধের দোকানে লুটপাট, ক্ষতিসাধন এবং জ্বালিয়ে দেয়। এ ছাড়া তারা পাশের সংখ্যালঘু পাড়ায় লুটপাট, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও পুরুষদের জোর করে কলেমা পড়ায়।
মামলায় ওই গ্রামের আকবর আলী, মোসাদ্দেক হোসেন, ধর্মদর্শী বড়
bdnews24