ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংকট উত্তরণে দেশে উৎপাদিত চিনি রপ্তানি বন্ধ করার সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটি।
একই সঙ্গে বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চিনি রপ্তানি নিয়ে উত্থাপিত অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।
সোমবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে শিল্প মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
তিনি বলেন, "আমরা আত্মনির্ভরশীল না হওয়া পর্যন্ত উৎপাদিত চিনি বিদেশে রপ্তানি না করার জন্য সুপারিশ করেছি। বিগত সময়ে চিনি রপ্তানির সিদ্ধান্ত ছিল ভুল ও অবাস্তব।"
গত ২০০৮ সালের ১৩ নভেম্বর বিগত তত্ত্বাবধায়ক সরকার দেশবন্ধু সুপার মিলকে চিনি রপ্তানির অনুমতি দেয়।
তবে তোফায়েল আহমেদ অভিযোগ করে বলেন, কোন ধরনের টেন্ডার ছাড়াই দেশবন্ধু সুপার মিলকে চিনি রপ্তানির সুবিধা দেওয়া হয়েছে।
এ কারণে এটা তদন্ত করে দেখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, "এই প্রতিষ্ঠানটি রপ্তানির কথা বলে ৬ হাজার মেট্রিক টন চিনি উত্তোলন করে ৮ শত টন বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে। বাকিগুলো ওই কোম্পানি কেনো রপ্তানি না করে মজুদ রেখেছে তা খতিয়ে দেখতে হবে।"
একই সঙ্গে ওই প্রতিষ্ঠানের কাছে মজুদকৃত চিনি উদ্ধার করে খোলা বাজারে বিক্রির ব্যবস্থা নিতেও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।
২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সময়ে ৩০০ কোটি টাকার সমপরিমাণ চিনি মজুদ ছিল বলে জানান তোফায়েল আহমেদ।
তিনি জানান, পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে বেসরকারি প্রতিষ্ঠানকে আমদানির সুযোগ করে দেয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী দীলিপ বড়
bdnews24