২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রিম বেতন ও বোনাসের দাবিতে ইউএসটিসির কর্মচারীদের বিক্ষোভ

অগ্রিম বেতন ও বোনাসের দাবিতে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ করেছে। ইউএসটিসি-র কয়েকশ কর্মচারী রোববার সকাল ১১ টার দিকে ঈদ ও পূজার বন্ধের আগে সেপ্টেম্বরের অগ্রিম বেতন ও বোনাসের দাবিতে পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 02:33 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগ্রিম বেতন ও বোনাসের দাবিতে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ করেছে। ইউএসটিসি-র কয়েকশ কর্মচারী রোববার সকাল ১১ টার দিকে ঈদ ও পূজার বন্ধের আগে সেপ্টেম্বরের অগ্রিম বেতন ও বোনাসের দাবিতে পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. হোসেন আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্মচারীরা একত্রিত হয়ে ঈদের আগে অগ্রিম বেতন ও বোনাসের দাবি জানিয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা তাদের আশ্বাস দিয়েছি।" ইউএসটিসি কর্মচারী সমিতির সভাপতি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিয়মিত ও অস্থায়ী কর্মচারীদের অগ্রিম বেতন ও বোনাস প্রদানের জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি।" তিনি জানান, নিয়মিত কর্মচারীরা আগস্টের বেতন ও বোনাস পেলেও কিছু অস্থায়ী কর্মচারী এবারের ঈদ বোনাস পাননি। এছাড়া ঈদ মাসের ২০ তারিখের পরে গেলে চলতি মাসের বেতন অগ্রিম দেওয়ার নিয়ম রয়েছে। এ কারণেই কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এসকে/২০৫১ঘ.