সাভার, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের তেঁতুলঝোরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় শনিবার গভীর রাতে আগুনে একটি তৈরি পোশাক কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্টার এসোসিয়েটস লিমিটেড নামের এই তৈরি পোশাক কারখানার উপ-মহাব্যবস্থাপক ফেরদাউস ইসলাম জানান, রাত দেড়টার দিকে কাখানার গুদামে আগুন ধরে। পরে সাভার দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ৪৫ লাখ টাকার মতো ক্ষতি হতে পারে বলে দাবি করেন তিনি।
সাভার দমকলের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, দমকলের সদস্যরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতির পরিমাণ ৮/১০ লাখ টাকা হতে পারে বলে তিনি জানান।
সাভার থানার উপ-পরিদর্শক আবু তাহের বলেন, এ ঘটনায় কারখানার উপ-মহাব্যবস্থাপক বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24