ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আহূত সোমবারের অর্ধ দিবস হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তবে প্রত্যাহার না করলেও কোন অবস্থাতেই বিশৃঙ্খলা হতে দেবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
রোববার সচিবালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "হরতাল প্রত্যাহার করার জন্য তাদের আমরা আহ্বান জানাচ্ছি। তা না করলে তাদের কর্মসূচিতে সরকার কোনো বাধা দেবে না।
"তবে কোন ধরনের বিশৃঙ্খলাও হতে দেবো না। উচ্ছৃঙ্খলা-বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা মোকাবেলা করবে।"
জাতীয় কমিটি 'নিছক' কারণেই হরতাল ডেকেছে- মন্তব্য করে সাহারা খাতুন জানান, হরতাল কর্মসূচিতে কেউ দোকানপাট ও পরিবহন বন্ধ রাখতে চাইলে তাতে কোনো অসুবিধা নেই। পাশাপাশি যারা কার্যক্রম সচল রাখতে চায়, তাদের যাতে দুর্ভোগ না হয় সে ব্যবস্থাও নেওয়া হবে।
হরতাল মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকবে বলে জানিয়ে তিনি বলেন, "তারা এ হরতাল 'নিছক' ডেকেছে। দোকান মালিক সমিতির নেতারাও হরতাল সমর্থন করেন না বলে জানিয়েছেন। ঈদকে সামনে রেখে হরতাল ডাকা উচিত হয় নি। আশা করছি, তারা হরতাল প্রত্যাহার করে নেবেন।"
জাতীয় কমিটির কোনো দাবি থাকলে তা আলোচনা মাধ্যমে পেশ করারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতালের কর্মসূচি দিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
এটা রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথম আহুত হরতাল।
বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল
bdnews24