২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১৬ কর্মকর্তা

সিনিয়র সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে গত বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

ঢাকা সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিনিয়র সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে গত বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতি দিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোনার মোহাম্মদ তবারক উল্লাহকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায়, ঢাকার সাভার সার্কেলের মোহাম্মদ মনিরুজ্জামানকে ঢাকা মহানগরীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গাজীপুর সদর সার্কেলের মো. জামিল হাসানকে টাঙ্গাইলে, ঢাকা মহানগরীর সানা শামীনুর রহমানকে সিআইডিতে, ভোলা সদর সার্কেলের হাবিবুর রহমানকে ভোলায়, গাইবান্ধা সদর সার্কেলের মেহেদুল করিমকে গাইবান্ধায়, ঢাকা মহানগরীর মো. মনিরুজ্জামানকে ঢাকা মহানগরীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সুনামগঞ্জ সদর সার্কেলের ফয়সল মাহমুদকে সিলেট মহানগরীতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, লালমনিরহাট সদর সার্কেলের মো. হামিদুল আলমকে কুড়িগ্রামে, শেরপুর সদরের আনিসুর রহমানকে ময়মনসিংহে, মৌলভীবাজার সদর সার্কেলের বিপ্লব বিজয় তালুকদারকে সিলেটে, বান্দরবান সদরের নিহার রঞ্জন হাওলাদারকে বান্দরবানে এবং যশোর বি-সর্কেলের সঞ্জয় কুমার কুন্ডুকে কুমিল্লায় বদলি করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীর মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগরীতে, ঢাকা মহানগরীর মো. মনিরুজ্জামানকে ঢাকা মহানগরীতে এবং পুলিশের বিশেষ শাখার মোল্লা জাহাঙ্গীর হোসেনকে খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/১৮৩৭ ঘ.