ফরিদপুর, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলা বাঁশাগাড়ি সেতুর কাছ থেকে রোববার সকালে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
তিনি জানান, বেলা ১১টার দিকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। যুবকটির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫৬ ঘ.
bdnews24