২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের হাওরে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি গ্রামের পেঞ্জাকান্দা হাওরে শুক্রবার রাতে ডাকাতির সময় গ্রামবাসী পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি গ্রামের পেঞ্জাকান্দা হাওরে শুক্রবার রাতে ডাকাতির সময় গ্রামবাসী পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে পেঞ্জাকান্দা হাওরে ১০/১২ জনের একটি ডাকাত দল দুটি নৌকায় করে জেলেদের মাছ ধরার নৌকায় হামলা করার চেষ্টা করে। জেলেদের চিৎকারে ৮/১০ টি নৌকায় করে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসে। তারা পাঁচ ডাকাতকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো- সুন্দর আলী (৩০), ইউনুস মিয়া (২৮), আবু বাক্কার (৩০), আব্দুল মালেক (২২) ও মফিজ মিয়া (২০)। গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে বলে এএসপি আসাদুজ্জামান জানান। তিনি জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮টি হলংগা ও ২টি রামদাসহ বিভিন্ন দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রামের মোহাম্মদ আলী বাদী হয়ে মিঠামইন থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০২ ঘ.